ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক তিনজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 September, 2026, 8:47 PM

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক তিনজন

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক তিনজন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকে করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে এসব পণ্য পাওয়া যায়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান  জগলুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status