ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল ক্রেতার, আহত আরও ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 6:14 PM

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল ক্রেতার, আহত আরও ২

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল ক্রেতার, আহত আরও ২

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তীটেক এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটসংলগ্ন নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফেজ আহমেদ খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালি গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। অভিযুক্ত আতাউর রহমান (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছ গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় ভাড়া থেকে ঝালমুড়ি বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দা মহর আলী জানান, রাতে ঝালমুড়ি কেনাবেচা নিয়ে রাফেজের সঙ্গে আতাউরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আতাউর তাঁর দোকানে থাকা মরিচ-পেঁয়াজ কাটার ছুরি দিয়ে রাফেজের পেটে আঘাত করেন। এতে রাফেজ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় রাফেজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আতাউর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি আরও দুজনকে ছুরিকাঘাত করেন বলে স্থানীয়রা জানান।
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত রাফেজ আহমেদকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, স্থানীয়রা অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যাক্তি নিজের দোষ স্বিকার করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status