ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
পাইকগাছায় বিধবা মহিলা'র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 6:16 PM

পাইকগাছায় বিধবা মহিলা'র হাঁতুড়িপেটা করে  আহতের ঘটনায় থানায় অভিযোগ

পাইকগাছায় বিধবা মহিলা'র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

পাইকগাছায় গভীর রাতে শ্বান্তনা দাশ (৫৫) নামে বিধবা মহিলা'র হাঁতুড়ি পেটা করে জখম করার ঘটনায় গত দু'দিনেও কেউ আটক হয়নি। এ ঘটনায় আহত মহিলার দেবরের ছেলে সঞ্জয় কুমার দাশ বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এদিকে স্বান্তনা দাশকে হাঁতুড়ি পেটা করে আহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উর্থাপন হলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আটক করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। 
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউপির দক্ষিণ সলুয়া'তে মৃতঃ প্রহল্লাদ দাশের স্ত্রী শ্বান্তনা দাশের বসত ঘরে প্রবেশ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা, পিট ও হাঁটুতে হাঁতুড়ি পেটা করে জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্বান্তনা দাশ বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার রাতের খাবার খেয়ে আমার ঘরে একা ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে ঘরের টিনের দরজা খুলে অচেনা একজন মাথার উপর ছুরি ধরে বাক্স'র চাবি চেয়ে টাকা বা যা-যা আছে দাবি করে।৷ সে ভয় দেখিয়ে জোর করে চাবি নিয়ে বাক্স খুলে জিনিস পত্র তছনছ করে। আমি নড়াচড়া করতে চাইলে এক পর্যায়ে আমার মাথা, হাঁটু ও পিটে হাঁতুড়িপেটা করে রক্তাক্ত জখম করে। এরই মধ্যে আমার বাটন মোবাইল খাট থেকে নিচে পড়ে গেলে ঐ দুর্বৃত্ত নিচু হয়ে মোবাইল তুলতে গেলে এ ফাঁকে আমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে সবাই টের পেয়ে আমার উদ্ধার করে হাসপাতালে নেয়। 
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবারের সদস্যরা জানান, ইতিপূর্বে রাতের আধারে একই গ্রামে একই স্টাইলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নারায়ণ দাশের বৃদ্ধা মা সবিতা দাশকে হাঁতুড়ি পেটা করে মারাত্মক ভাবে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং এ ঘটনায় থানায় মামলাও হয়। 
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল কবির শেখ আশ্বস্ত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শ্বান্তনা দাশের চিকিৎসার খোজ-খবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, সদস্য সন্তোষ কুমার সরকার, স্নেহেন্দু বিকাশ, পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল ও আহতের পরিবারের সদস্য সঞ্জয় কুমার দাশ ও সমর দাশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status