ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 27 September, 2026, 9:37 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 September, 2026, 9:39 PM

ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম

ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম

পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার রোডে অবস্থিত শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের দেবশিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। শিশুদের কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ওমান,সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আশ্রমের শিশুদের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় নিরামিষ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আশ্রমের পরিবেশকে সবুজ ও সমৃদ্ধ করতে বিতরণ করা হয় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। আরও উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি রিটন কুমার শীল, প্রচার সম্পাদক ডালিম সাহা সাজীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমর কর,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাজু দাশ।

 রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ শীল ও সাংগঠনিক সম্পাদক শান্তনু বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন রুবেল দে, রূপন দাশ, জয় দেবনাথ, পল্লব চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশ্রম পরিচালনা কমিটির সদস্যরাও অংশ নেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। “মানবসেবাই পরম ধর্ম” এবং “সবুজে ভরে উঠুক আগামী প্রজন্ম”—এই প্রত্যয়কে সামনে রেখে প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিশুদের পুষ্টি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতেই খাদ্যসামগ্রীর সঙ্গে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। এ সময় ভবিষ্যতেও শিশুদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status