ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 4:39 PM

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টায় গলাচিপা থানার এসআই মো.আ.হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পানপট্টির গ্রামর্দন এলাকায় অভিযানের সময় একই গ্রামে বসবাসরত মো. আল আমিন মীর এর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্ব থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ও তার ছেলে মো. রাব্বি মীর এর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকৃতরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার নম্বর-৬০ এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেফতারকৃত পিতা-পুত্র দু'জনেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলো। তাদেরকে আইনিপ্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status