ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 5:41 PM

পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক এক আসামি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর তাঁর সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় জনবল ও টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যান। এরপর তিনি যাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিনে ও রাতে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাতক আসামি যাতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্তে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status