ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা ও বিদেশি মদসহ ১ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 17 October, 2026, 3:09 PM

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা ও বিদেশি  মদসহ ১ জন গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা ও বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল Royal Stag ব্র্যান্ডের বিদেশি মদসহ মোঃ মোন্নাফ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

আজ ১৬ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে রৌমারী উপজেলার চর ইটালুকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী থানার এসআই নুরুল আমিন ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোন্নাফ ইটালুকান্দা গ্রামের মৃত: কদম আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status