|
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
নতুন সময় প্রতিবেদক
|
![]() সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে হামলার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং হামলার কারণ উদ্ঘাটনে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
