ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
সেন্ট মার্টিনে দিনে ৩৫০০ পর্যটকের বেশি নয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2026, 10:43 AM

সেন্ট মার্টিনে দিনে ৩৫০০ পর্যটকের বেশি নয়

সেন্ট মার্টিনে দিনে ৩৫০০ পর্যটকের বেশি নয়

দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের দরজা খুলছে ১ নভেম্বর থেকে। কক্সবাজার থেকে সরাসরি প্রবাল দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে ১৫ মার্চ পর্যন্ত।

তবে দ্বীপটিতে পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন তিন হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না।
কক্সবাজার শহরের বাঁকখালী নুনিয়াছড়া নৌঘাট দিয়ে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপে যাতায়াত করবে। পর্যটকদের সংখ্যা আগের দৈনিক দুই হাজার থেকে বাড়িয়ে এবার দৈনিক সাড়ে তিন হাজার করা হয়েছে।

এ ছাড়া আগের তিন মাসের স্থলে এবার ভ্রমণের সময় বাড়িয়ে করা হয়েছে সাড়ে চার মাস।

আর পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটিতে ভ্রমণকারীদের গুনতে হবে জনপ্রতি ১০০ টাকা করে ‘পরিবেশ ফি’।
গতকাল রবিবার এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিনে যাওয়া-আসা করতে পারবেন।
তবে দ্বীপটিতে পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন তিন হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status