ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
শিশুশিক্ষা ও নারীর ক্ষমতায়নে একসঙ্গে ব্যাংক আলফালাহ ও এসওএস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2026, 4:58 PM

শিশুশিক্ষা ও নারীর ক্ষমতায়নে একসঙ্গে ব্যাংক আলফালাহ ও এসওএস

শিশুশিক্ষা ও নারীর ক্ষমতায়নে একসঙ্গে ব্যাংক আলফালাহ ও এসওএস

শিশুদের শিক্ষায় সহায়তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ করেছে ব্যাংক আলফালাহ বাংলাদেশ। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অংশীদারত্বের আওতায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের বিকল্প পরিচর্যা ও পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কমিয়ে শিশুদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করা হবে।

এ ছাড়া খুলনার উপকূলীয় অঞ্চলের নারীদের জীবিকার উন্নয়নে পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এতে নারীরা আয়বর্ধক বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা ব্যবহারের প্রশিক্ষণ পাবেন। এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা বলেন, প্রতিটি শিশুরই শিক্ষা গ্রহণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাওয়া উচিত। ব্যাংক আলফালাহর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিশুদের শিক্ষায় সহায়তার পাশাপাশি নারীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই, যাতে তাঁরা নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ আরও নিরাপদ করতে পারেন।

এই অংশীদারত্বে ব্যাংক আলফালাহ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং, ব্র্যান্ড, প্রোডাক্ট, এসকিউ অ্যান্ড স্ট্র্যাটেজি মোস্তফা হাবিব ই রাব্বি। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার মো. আরমান কবির মাহিদ।

এই অংশীদারত্বের মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারীদের জীবিকার উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর দীর্ঘমেয়াদি কল্যাণে ভূমিকা রাখতে চায় ব্যাংক আলফালাহ বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status