ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
সাজেকের চলমান পরিস্থিতি নিরসনে প্রশাসনের সঙ্গে অবরোধকারী দুটি সংগঠনের বৈঠক
ভুবন ত্রিপুর,সাজেক
প্রকাশ: Monday, 26 October, 2026, 8:14 PM

সাজেকের চলমান পরিস্থিতি নিরসনে প্রশাসনের সঙ্গে অবরোধকারী দুটি সংগঠনের বৈঠক

সাজেকের চলমান পরিস্থিতি নিরসনে প্রশাসনের সঙ্গে অবরোধকারী দুটি সংগঠনের বৈঠক

সাজেকের চলমান পরিস্থিতি স্বাভাবিক করা, পর্যটনশিল্পের স্থবিরতা নিরসন এবং স্থানীয় জনগণের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা করতে প্রশাসনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া, ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব আনোয়ার সাদাত, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফী, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মো. মোরতোজা আলী খান।

বৈঠকে সাজেকের বর্তমান পরিস্থিতি, চলমান সড়ক অবরোধ, স্থানীয় জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটন খাতের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোঁজার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—সাজেক এলাকার সন্ত্রাসীদের বিতাড়ন, নিরাপত্তার নামে সাধারণ জনগণের চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা না দেওয়া, নিরাপত্তা বাহিনীর সদস্যদের আচরণে জনসাধারণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং সাজেক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এছাড়া স্থানীয় জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের দাবিও জানানো হয়।

উক্ত দাবী গুলো উত্থাপনের পর প্রশাসনের প্রতিনিধি দল চারটি দাবি পূরণের লক্ষ্যে কাজ চলমান বলে জানান এবং একটি দাবি অতি দ্রুত সম্ভব বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলমান থাকবে সেজন্য দুটি সংগঠনের কাছে পাঁচ দিনের সময় নিয়ে  আলোচনা সমাপ্ত করা হয় বলে জানান।  

দীর্ঘদিনের অস্থিরতা ও চলমান অবরোধের কারণে সাজেকের পর্যটন ব্যবসা, রিসোর্ট-হোটেল, পরিবহন খাত এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং আইনসম্মত উপায়ে সমস্যার সমাধানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করা এবং পর্যটন কার্যক্রম পুনরায় সচল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে আলোচনার এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকে পাঁচ দফা দাবির বিষয়ে নির্দিষ্ট  সিদ্ধান্ত না হওয়ায়  অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় অবরোধ অব্যাহত থাকবে বলে জানান দুটি সংগঠন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status