ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং অনুশীলনে ফিরলেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 April, 2019, 10:40 AM

ব্যাটিং অনুশীলনে ফিরলেন তামিম

ব্যাটিং অনুশীলনে ফিরলেন তামিম

বাংলা নববর্ষের প্রথমদিন আড়মোড়া ভেঙে জেগে উঠলেন তামিম ইকবাল। বিশ্বকাপের প্রস্তুতর জন্য শুরু করলেন ব্যাটিং অনুশীলন।
নিউজিল্যান্ড থেকে ফেরার পর এই প্রথম ব্যাটিং করলেন তামিম। রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ঘণ্টাখানেক ব্যাটিং করেন তামিম।

এদিন শুধু ফ্লিকারে থ্রো ডাউন খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নেটে তাকে সহায়তা করেন তার বয়সভিত্তিক ক্রিকেটের সতীর্থ এবং এখন কোচিংয়ে নাম লেখানো হুমায়ুন কবির শাহিন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিজের মতো করে প্রস্তুতির আগেই শুরু করেছেন তামিম। নিউজিল্যান্ড সফর থেকে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর শুরু করেন রানিং ও জিম। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সূচি মেনেই করেছেন ফিটনেস ট্রেনিং।

এবার ফিরলেন ব্যাটিংয়ে। ২২ এপ্রিল শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগ পর্যন্ত নিজে অনুশীলন করে যাবেন।
দেশের সফলতম ব্যাটসম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তার পরিকল্পনা, ‘এক মাস পর ব্যাটিং করলাম। ভালো লাগছে। গত কিছুদিনে ফিটনেস ট্রেনিং করেছি। বিশ্রামে থাকায় ওজন যেটুকু বেড়েছিল তা আবার ঝরিয়ে ফেলতে পেরেছি। ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। পাশাপাশি ব্যাটিংও করব।’

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status