ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মায়ের উৎসাহে শোবিজে নাফসি তাসনিম
সাকিব আল রোমান
প্রকাশ: Thursday, 2 May, 2019, 7:24 PM

মায়ের উৎসাহে শোবিজে নাফসি তাসনিম

মায়ের উৎসাহে শোবিজে নাফসি তাসনিম

নাফসি তাসনিম। সম্ভাবনাময়ী উঠতি মডেল। শোবিজে কাজ করছেন পরিবারের বাধা বিপত্তি ছাড়াই। সবচেয়ে বড় উৎসাহটা পেয়েছেন মায়ের কাছ থেকেই। মায়ের কাছ থেকে গ্রীন সিগনাল পেয়ে শোবিজে যাত্রা শুরু করা নাফসি তাসনিম র‌্যাম্প দাপিয়ে বেড়িয়ে এবার মিউজিক ভিডিওর দিকে মনোযোগী হয়েছেন।

আজ একে মিউজিক বাংলার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে তার নতুন মিউজিক ভিডিও যেখানে তার বিপরীতে ছিলেন আশিফুর রহমান রিফাত। স্বরলিপীর কন্ঠে গাওয়া 'সুজন বন্ধু রে' শিরোনামের গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আরেক সম্ভাবনাময়ী নির্মাতা শান আতিক।  

নাফসি তাসনিম 'নতুন সময়'কে বলেন, আজ আমার মিউজিক ভিডিও রিলিজ হয়েছে ভাবতেই ভালো লাগছে। দর্শকদের কাছে অনুরোধ থাকবে আমাদের 'সুজন বন্ধু রে' শিরোনামের মিউজিক ভিডিওটি দেখার। তাদের উৎসাহ আমাদের এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করবে। যেহেতু আমার পারিবারিক কোন বাধা নেই তাই কাজটা আমার কাছে সহজ হবে বলেই মনে করি। কেননা, আমাকে আমার মা সবচেয়ে বেশী উৎসাহ দেয়।

শোবিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নাফসি বলেন, আমি সর্বদাই নিজেকে নতুন করে উপস্থাপন করতে চাই। কাজ করে যেতে চাই শোবিজে। আসলে শোবিজে তো ইচ্ছে করে টিকে থাকা সম্ভব নয়। দর্শকের মন জয় করেই টিকে থাকতে হয়। আমাকেও যতদিন দর্শক চাইবে বা নির্মাতারা আগ্রহী হবেন ততদিন শোবিজেই থেকে যেতে চাই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status