ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ নগদ'র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 May, 2019, 7:15 PM

মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ নগদ'র

মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ নগদ'র

রাজধানীর গুলশানে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ (এএমএল/সিএফটি)’ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করেছে দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস- নগদ। এর মধ্য দিয়ে আর্থিক অনিয়ম এবং অবৈধ অর্থ লেনদেন রোধে নিজেদের শক্তিশালী অবস্থান তুলে ধরলো নগদ।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ-এর মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ নগদ-এর সকল স্তরের কর্মকর্তাগণ।

প্রশিক্ষণে আলোচনার মূল বিষয় ছিলো মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নের বিভিন্ন ধাপসমূহ, সম্ভাব্য ক্ষেত্রসমূহ, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস (ডিএফএস)-এর ক্ষেত্রে এর ব্যাপ্তি এবং ডিএফএস প্ল্যাটফর্মকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডাক বিভাগ-এর মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের কর্মী এবং দেশব্যাপি ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের নিয়েও মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে যাবো। পুরো আর্থিক লেনদেনের কার্যক্রম যেনো স্বচ্ছ থাকে সে ব্যাপারে বাংলাদেশ ডাক বিভাগ দৃঢ়-প্রতিজ্ঞ।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status