ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আজ সন্ধ্যার আগে সবাইকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 1:03 AM

আজ সন্ধ্যার আগে সবাইকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে

আজ সন্ধ্যার আগে সবাইকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে

ঘুর্ণিঝড় ফণীর আঘাত থেকে রক্ষার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে উপকূলীয় সবাইকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।

তি‌নি ব‌লেছেন, ‘ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এর আগেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে।’ বৃহস্পতিবার ২ মে, সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সচিব এ সিদ্ধান্তের কথা জানান।





তি‌নি বলেন, ‘কোথাও কোথাও নিয়ে যেতে ৩-৪ ঘণ্টা লেগে যেতে পারে। তাহলে আমরা সব ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আশ্রয় কেন্দ্রে নেয়া শুরু করবো। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার দেয়া হবে। তারা (জেলা প্রশাসন) ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সন্ধ্যার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসবে। আমরা এ সিদ্ধান্ত নিচ্ছি।’

সভায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন তাহলে ভোলা পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট জেলার মধ্যেই লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখি।’

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, ‘বিকেল ৫টার মধ্যে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পারলেই ভালো।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status