|
ফণীর সম্ভাব্য আঘাতে নেটওয়ার্ক সচল রাখতে জরুরী ব্যবস্থা গ্রহণ
নতুন সময় প্রতিবেদক
|
|
ফণীর সম্ভাব্য আঘাতে নেটওয়ার্ক সচল রাখতে জরুরী ব্যবস্থা গ্রহণ মন্ত্রী কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনসহ উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলেরও নির্দেশ দিয়েছেন। তিনি নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি অপারেটর বিশেষ করে এনটিটিএন গুলোকেও সর্বাতœক সতর্ক থাকার নির্দেশ দেন। প্রস্ততির অংশ হিসেবে বিটিসিএল ইতোমধ্যে ঢাকা, চট্রগ্রাম এবং খুলনায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। আগামীকালের মধ্যে উপক’লীয় সকল জেলায় বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেলের মজূদ সম্পন্ন হবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে, ঢাকা ০২- ৮৩৩২২০০ এবং ৫৮৩১২৩৪৫, খুলনা ০৪১-৭২৪৯৯৯ এবং চট্রগ্রাম ০৩১-৬২৭০৫৫। এ ছাড়াও টেলিটকের ব্যবস্থাপনায় ১০৯০ কলসেন্টার নাম্বারটি নিয়ন্ত্রণকক্ষের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছে। এই নাম্বারটিতে একই সাথে ৫হাজার জন হিট করতে সক্ষম হবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখছেন। ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
