ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে দুর্বল হয়ে ঢুকবে ঘূর্ণিঝড় ‘ফণী’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 11:52 AM
সর্বশেষ আপডেট: Friday, 3 May, 2019, 1:34 PM

বাংলাদেশে দুর্বল হয়ে ঢুকবে ঘূর্ণিঝড় ‘ফণী’

বাংলাদেশে দুর্বল হয়ে ঢুকবে ঘূর্ণিঝড় ‘ফণী’

ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যেই আঘাত হেনেছে ভারতের ওড়িশার উপকূলে। ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এর প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব।




আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। আজ বিকেলের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে। বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়।
সারারাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status