ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ এরশাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 4:24 PM

দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ এরশাদের

দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ এরশাদের

ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।



জীবন ও নিরাপত্তার প্রশ্নে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান বিবৃতিতে।

বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে নিকটস্থ সাইক্লোন সেল্টারে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সচেতনতায় কাজ করার আহ্বান জানান এরশাদ।

বিবৃতিতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status