ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আসছে শুভ রহমানের বাস্তব আবেগ নিয়ে 'জানিনা পাবো কোথায়'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 4:33 PM

আসছে শুভ রহমানের বাস্তব আবেগ নিয়ে 'জানিনা পাবো কোথায়'

আসছে শুভ রহমানের বাস্তব আবেগ নিয়ে 'জানিনা পাবো কোথায়'

তরুণ শিল্পী ও সংগীত পরিচালক 'শুভ রহমান' আসছে ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন 'জানিনা পাবো কোথায়' শিরোনামের একটি গান। গানটির কথা, সুর এবং সংঙ্গীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন শুভ নিজেই।

'নতুন সময়'কে শুভ জানিয়েছেন, গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে মিঠু ভৌমিক, মিথিলা জাহান এবং মীনা তৃষাণা নামের তিন তরুণ অভিনেতা ও অভিনেত্রী।

গানটির প্রযোজনা এবং পরিচালনা করেছেন মাসুদ চৌধুরী। গানটি ঈদ উপলক্ষে খুব শীঘ্রই প্রকাশিত হবে এম. সি. মাল্টিমিডিয়া নামক একটি ব্যানারে।

গানটি নিয়ে 'শুভ রহমান' বলেন, গানটি আমার নিজের মনের ভেতরের কিছু বাস্তব আবেগ দিয়ে অনেক যত্ন করে বানিয়েছি।  আমার নিজের সব গানের মধ্যে এই গানটি আমার কাছে অন্যতম প্রিয় একটা গান। আশাকরি এটা শ্রোতাদের মনেও খুব সহজেই প্রিয়তার জায়গা পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status