ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিগগিরই দেশে ফিরবেন ওবায়দুল কাদের: তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 6:30 PM

শিগগিরই দেশে ফিরবেন ওবায়দুল কাদের: তথ্যমন্ত্রী

শিগগিরই দেশে ফিরবেন ওবায়দুল কাদের: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার ০৩ মে, দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। শিগগিরই তিনি দেশে ফিরবেন।

ঘূর্ণিঝড় নিয়েও নোংরা রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির অভ্যাস সব সময় অপরাজনীতি করা। দুর্যোগ নিয়ে বিএনপি লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে এসে দাঁড়ান।

পদ্মাসেতু ও কর্ণফুলী টানেল প্রয়োজন নেই মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না-এ কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার (মির্জা ফখরুল) বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণ হয় যে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এ দুটি প্রকল্প হচ্ছে জাতির গর্বের প্রকল্প।

তিনি আরও বলেন, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে-এ দুটি প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কর্ণফুলী টানেল হলো এশিয়ার সর্বপ্রথম টানেল। এটা এখনও ভারতে নেই, পাকিস্তানেও নেই।’

উল্লেখ্য, সম্প্রতি ড. হাছান মাহমুদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status