ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পীরগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 May, 2019, 6:52 PM

পীরগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা

পীরগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খয়রাত আলী নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা খযরাত আলী দেহানগর গ্রামের মৃত সাতানু মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

শুক্রবার ৩ মে, সকালে উপজেলার রঘুনাথপুর আরএম স্কুল সংলগ্ন এলাকার নশিবগঞ্জ বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা খয়রাত আলী জানান, ইমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার দোকানের তালা ভেঙে চালের বস্তা বের করে ও দোকান ঘর দখলের চেষ্টা করলে আমরা বাধাঁ দিলে তারা আমাদের এলোপাথারী ভাবে মারধর করে।

বর্তমানে আমি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবী করছি। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, বিষয়টি আমরা জেনেছি মামলার প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি খুবই খারাপ হয়েছে আমি ওসি সাহেবকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status