ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বাতিল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 7:37 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 May, 2019, 7:42 PM

বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বাতিল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন

বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বাতিল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় ফণীর কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। শিরোপার মঞ্চে আসা বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শুক্রবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাতে মাঠ ভারী হয়ে ওঠে। জমতে থাকে পানি। বৃষ্টি কমার বদলে বাড়তে থাকে সময়ের সাথে। শেষঅবধি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল বাতিলের ঘোষণাই আসল।




বাতিল ফাইনালটি ভিন্ন আরেকদিনে করা যায় কিনা, শুরুতে এমন ভাবনা থাকলেও দ্রুত তা থেকে সরে আসে বাফুফে। বাংলাদেশ-লাওস দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যৌথভাবে।

গ্রুপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারানোর পর তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস। সেমি-ফাইনালে দলটি কিরগিজস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারানো বাংলাদেশ পরের ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছিল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।

ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া সঙ্গে নিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার মধ্যরাতের দিকে এ ঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status