ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গোপনেই তমা মির্জার বিয়ে সম্পন্ন!
সাকিব আল রোমান
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 10:50 PM

গোপনেই তমা মির্জার বিয়ে সম্পন্ন!

গোপনেই তমা মির্জার বিয়ে সম্পন্ন!

লোক চক্ষুর আড়ালে বিয়ে করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। গতকাল সোমবার (৬ মে) রাতে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। তমা মির্জার বর হিশাম চিশতী কানাডার টরেন্টোতে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতিও করেন।



জানা যায়, গত রবিবার তমা মির্জা ও হিশাম চিশতীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারিবারিক লোকজন। এরপর গতকাল রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর বিয়েতে আমন্ত্রণ পাননি কাছের বন্ধুরাও।

এর আগে গত ৯ মার্চ তমা মির্জা ও হিশাম চিশতীর বাগদান সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে সেসময় তমা মির্জা গণমাধ্যমকে বলেন, ‘হিশাম চিশতি এখন কানাডায় অবস্থান করছে। দেশে ফিরলেই বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

এই বিষয়ে জানতে তমা মির্জার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কিছুদিন আগে হিশাম চিশতি দেশে ফেরেন এবং তখনই কাবিন সম্পন্ন হয় বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। তবে আনুষ্ঠানিকভাবে গাওতকাল সোমবার (৬ মে) রাতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status