ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দুর্নীতি বন্ধ করা সম্ভব না: দুদক চেয়ারম্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 4:12 PM

দুর্নীতি বন্ধ করা সম্ভব না: দুদক চেয়ারম্যান

দুর্নীতি বন্ধ করা সম্ভব না: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি বন্ধ হবে না। এটা সম্ভবও না। তবে সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। রোববার (১৯ মে) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।




দুদক চেয়ারম্যান বলেন, আমরা সবাই জানি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনীতি যত এগিয়ে যাবে, দুর্নীতিও তার পিছু নিবে। কারণ দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।

তিনি বলেন, পুলিশ অনেক সময় আসামি ধরতে মানুষের বাড়িতে যান। কিন্তু আমরা কি ওই পুলিশ হতে পারি না। যারা বাড়িতে গিয়ে মানুষের খোঁজ খবর নিব। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে, তা কি বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে, সেটা ধরের রাখাই বড় উন্নয়ন।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সরোয়ার মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, আলম পলাশ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status