|
ছাত্রলীগ নেত্রী শ্রাবণীকে অপহরণ চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রলীগ নেত্রী শ্রাবণীকে অপহরণ চেষ্টা রোববার (১৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দিসা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান দিসা। দিসা বলেন, শনিবার (১৮ মে) দুপুরে রিমা নামে একজন ফোন করে বলেন, উপমন্ত্রী নওফেল আমার সঙ্গে কথা বলতে চান। এরপর উপমন্ত্রীর পরিচয় দিয়ে একজন ফোনে বলেন, তোমার ওপর হামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। তুমি সন্ধ্যায় রিমার সঙ্গে চলে এসো। আমি তোমাকে আপার (প্রধানমন্ত্রী) কাছে নিয়ে যাবো। তিনি বলেন, সন্ধ্যায় রিমা পরীবাগের মোতালেব প্লাজার বাসায় আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। এরমধ্যে উপমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দিসা ও তার সঙ্গে থাকা অন্যদের জানান, তিনি রিমা নামে কাউকে পাঠাননি এবং ঘটনার কিছুই জানেন না। এ সময় সুযোগ বুঝে রিমা বাসা থেকে পালিয়ে যায়। দিসা বলেন, আমাকে কৌশলে অপহরণের করার চেষ্টা করা হয়েছিল। আমি এখন নিরাপদ বোধ করছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইছি। কালকের ঘটনার পর থেকে আমি আতঙ্কিত। ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা মধুতে সংবাদ সম্মেলন করতে গেলে হামলার শিকার হন শ্রাবণী ইসলাম দিসাসহ অন্যরা। ওই হামলায় তিনি চোখে আঘাত পান। দিসা আরও বলেন, রিমা নামে যে মেয়ে এসেছিল, সে বদরুন্নেছা কলেজ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। তাকে আমি চিনি। তাকে গ্রেপ্তার করলে সব তথ্য বেরিয়ে আসবে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
