|
কেন খেলছেন না তামিম?
নতুন সময় ডেস্ক
|
|
কেন খেলছেন না তামিম? তামিমের না খেলার কারণ হালকা চোট। গতকাল অনুশীলনের সময় কোমরের নিচে হালকা ব্যথা পেয়েছিলেন। চাইলে খেলতে পারতেন। কিন্তু বাড়তি সতর্কতার কারণে তিনি খেলছেন না। তিন দিন পরই বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রস্তুতি ম্যাচে বাড়তি ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। ব্যথাও নাকি খুব বেশি নয়। স্ক্যান-ট্যান করার দরকারই পড়েনি। তামিম ইচ্ছা করলে ব্যাটিংয়েও নামতে পারেন বলে জানিয়েছেন দলের সঙ্গে এই মুহূর্তে কার্ডিফে থাকা অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। এই মুহূর্তে টসে জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
