ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 17 September, 2026, 8:33 PM

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২৬) সকালে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদের হলরুমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
 
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা। এ সময় দীঘিনালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসেন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই রেড ক্রিসেন্টের অন্যতম মূল লক্ষ্য। মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং প্রয়োজনের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো জরুরি।
 
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
 
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় অনেক পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা কমাতে সহায়ক হবে।
 
স্থানীয়রা জানান, বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাই পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status