|
ধানক্ষেতের আগুনকে সাজানো নাটক বললেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
|
ধানক্ষেতের আগুনকে সাজানো নাটক বললেন তথ্যমন্ত্রী ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে। বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগীত শিল্পী সুবির নন্দীর স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কোনো সংবাদ প্রকাশ করার আগে তার সত্যতা যাচাই করে তারপর ভেবে চিন্তে সংবাদ প্রকাশ করার আহ্বান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়, যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তার ইফেক্ট কি সমাজের ওপর পড়ে না? এর সত্যতা আছে কিনা? দয়া করে ভেবে চিন্তে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন। তিনি বলেন, এই সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সংকট নিরসনে সরকার ধান রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে, আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। মনিটরিংয়ের মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে। কিন্তু এখনো সরকারবিরোধীরা মিটিং, মিছিল, সমাবেশে সরকারকে বেকায়দায় ফেলতে এ বিষয়ে সমালোচনা করে যাচ্ছে। সংগীত শিল্পী সুবীর নন্দীকে স্মরণ করে তিনি বলেন, সুবীর নন্দী একজন কালজয়ী সংগীত শিল্পী ছিলেন। সুবীর নন্দী বাংলা গান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। বর্ণাঢ্য ৫০ বছরের সঙ্গীত জীবনে তিনি আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
