|
এবার শোলাকিয়ায় থাকছে চার স্তরের নিরাপত্তা: পুলিশ সুপার
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার শোলাকিয়ায় থাকছে চার স্তরের নিরাপত্তা: পুলিশ সুপার ঈদের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার প্রথম বারের মতো চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুসল্লিদের নিরাপত্তায় সাদা ও পোশাকে এক হাজার ২০০ পুলিশ, ১০০ র্যাব ছাড়াও মোতায়েন থাকছে ৫ প্লাটুন বিজিবি। ৩২টি নিরাপত্তা চৌকি ছাড়াও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে স্ট্রাইকিং ফোর্স। চার স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে মুসল্লিদের প্রবেশ করতে হবে মাঠে। এ ছাড়া মাঠের চারপাশে বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হবে। থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নামাজের সময় শোলাকিয়া ঈদগাহ ময়দান ও আশপাশের আকাশে নজরদারি করবে শক্তিশালী ড্রোন ক্যামেরা। বৃহস্পতিবার (৩০ মে) শোলাকিয়া মাঠের প্রস্তুতি সরেজমিন দেখতে গিয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মুসল্লিরা নিরাপদে ঈদগাহ মাঠে নামাজ পড়ে আবারও নিরাপদে যাতে বাড়ি ফিরে যেতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বহিরাগতদের নজরদারি করার জন্য এরই মধ্যে মাঠের আশপাশের বাসাবাড়িতে তল্লাশি শুরু করেছে পুলিশ। এছাড়া নিরাপত্তার স্বার্থে শোলাকিয়া মাঠে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা। এবার শোলাকিয়া ঈদগাহে ১৯২তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য, এক এলাকাবাসী ও এক হামলাকারী নিহত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
