ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গ্রেপ্তার হতে পারেন মিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:21 AM

গ্রেপ্তার হতে পারেন মিলা

গ্রেপ্তার হতে পারেন মিলা

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। অ্যাসিড হামলার অভিযোগ এনে হত্যাচেষ্টার মামলা করেছেন তাঁর সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় মিলা ছাড়াও তাঁর সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।




উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান,‘ অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় একটি মামলা করেন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরায় তিন নম্বর সেক্টরের ৭ /বি নম্বর সড়কে তাঁর ছেলে পারভেজের গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ করে মিলা ও পিটার কিমকে আসামি করে মামলাটি করেন তিনি।

আসামিদের গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে ওসি তপন চন্দ্র সাহা বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

মিলার সাবেক স্বামী সানজারি বলেন, `ঘটনার দিন আমি বাসায় ছিলাম। সন্ধ্যার দিকে ক্লাবে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বের হই। পথিমধ্যে মিলার সহকারী কিমের সঙ্গে দেখা হয়। দৌড়ে তিনি আমার কাছে এসে বলেন; তার খুব বিপদ। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎ একটি বোতল থেকে কি যেন আমার দিকে ছুঁড়ে মারেন কিম।‘

তিনি আরো বলেন,‘আত্মরক্ষার চেষ্টা করি। কিন্তু আমার পা, কাঁধ ও হাতের বেশ কিছু জায়গা ঝলসে যায়। কিম এক পর্যায়ে দৌড়ে রাস্তার অপর পাশে রাখা একটি গাড়িতে উঠে পড়েন। আমি নিশ্চিত গাড়িতে মিলা ছিল। কিন্তু শরীরের বেশ কিছু জায়গায় ঝলসে যাওয়ায় আমি সেখানেই বসে পড়ি। পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।’

এ অভিযোগে মিলা গ্রেপ্তারও হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status