ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাবেক হুইপ সুজার স্ত্রীর ইন্তেকাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 11:08 AM

সাবেক হুইপ সুজার স্ত্রীর ইন্তেকাল

সাবেক হুইপ সুজার স্ত্রীর ইন্তেকাল

জাতীয় সংসদের প্রয়াত সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার স্ত্রী খোদেজা রশিদী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




খোদেজা রশিদী স্থানীয় দৈনিক পাঠকের পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক বাধন হালদার জানান, প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন খোদেজা রশিদী। সম্প্রতি তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে ২০১৮ সালে খুলনা-৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় এস এম মোস্তফা রশিদী সুজা মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status