|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন হবে টাইগার দল?
নতুন সময় প্রতিবেদক
|
|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন হবে টাইগার দল? তাই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দলে পরিবর্তন আনার কথা বলছে সমর্থকরা। যার প্রতিধ্বনি শোনা গেছে বিসিবি হেড নাজমুল হাসান পাপনের কন্ঠেও। তাই সোমবার (১৭ জুন) ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশরাফির দলের সামনে। এই ম্যাচে কেমন হবে বাংলাদেশ দল? কোন ১১ জন খেলবেন? আগের তিন ম্যাচ খেলা একাদশ থেকে কোন রদবদল ঘটবে? এমনই প্রশ্ন খেলার আগে ঘুরতে থাকে ক্রিকেট প্রেমীদের মনে। টানা তিন ম্যাচে অপরিবর্তিত ছিল বাংলাদেশের একাদশ। টন্টনের ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। এদিকে, সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগেরদিন বাংলাদেশ দলের অনুশীলনে প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে থাকা লিটন দাস ও রুবেল হোসেন পেলেন গুরুত্ব। ক্যারিবীয়দের বিপক্ষে সোমবারের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা আছে অনেকটাই। প্রশ্ন উঠছে, তাহলে বাদ পড়বেন কে? কোন স্পেশলিস্ট স্পিনার বা জেনুইন ব্যাটসম্যানকে কি বাদ দেয়া হবে? ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের আগে গুঞ্জন ছিল মোহাম্মদ মিঠুন বাদ পড়তে যাচ্ছেন। সেটি দৃশ্যমান হতে পারে টন্টনে এসে। তার জায়গাতেই বিশ্বকাপে অভিষেক হতে পারে লিটনের। এদিকে আজ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের জন্য যে ২২ গজ প্রস্তুত করা হয়েছে তাতে আছে সুবজ ঘাসের উপস্থিতি। তাতে বাড়তি একজন পেসার খেলালে নিশ্চিতভাবেই একাদশে চলে আসবেন রুবেল হোসেন। আজকের ম্যাচে বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
