ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঘুমের ওষুধ খাইয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 1:29 PM

ঘুমের ওষুধ খাইয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ঘুমের ওষুধ খাইয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় শিশুকন্যাকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার পর মাও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।




আত্মহত্যাচেষ্টাকারী মায়ের নাম রোকসানা আক্তার রুবি (৩২)। তিনি এখন মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের নাম রোজার। বয়স সাড়ে ৩ বছর। এ ঘটনায় রোজার চাচা মো. সোহেল মুগদা থানায় মামলা করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে রোজার মা রুবিকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, শিশু রোজার বাবা নেই, মারা গেছে। এর পর থেকে শিশুটিকে নিয়ে রুবি মুগদা এলাকায় থাকেন। রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রোকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রোকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন।

খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। রোজার লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে বলে সোমবার সকালে নিশ্চিত করেছে ঢামেক সূত্র। আর শিশুটির মা রুবি পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তার কারণ জানা যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান ওসি প্রলয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status