ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সবচেয়ে দ্রুত গতির ফোন রেডমি কে-২০ প্রো!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 1:58 PM

সবচেয়ে দ্রুত গতির ফোন রেডমি কে-২০ প্রো!

সবচেয়ে দ্রুত গতির ফোন রেডমি কে-২০ প্রো!

দ্রুত গতি সম্পন্ন একটি ফোন আনছে শাওমি।  স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি জোরদার প্রতিযোগিতায় নেমেছে। ‘কম দামে ভালো ফিচার’।

ফোন বার বার হ্যাং হয়ে যায়? প্রচুর অ্যাপ ব্যবহার করা যায়না, গেম খেলতে গেলেই ফোন স্লো হয়ে যায়।  গেম খেলতে গেলেই ফোন স্লো হয়ে যায়।  কম দামে আপনার জন্য আসছে সুখবর।

চিনা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি’র রেডমি লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন ‘রেডমি কে-২০ প্রো’। সংস্থার কর্ণধার লেই জুন-এর মতে, এটিই হবে দুনিয়ার দ্রুততম ফোন, উন্নত প্রসেসর যুক্ত। গত মাসের শেষের দিকে চিনে এই ফোন লঞ্চ করা হয়। যার বাজারমূল্য ছিল প্রায় ২৫ হাজার টাকার কাছাকাছি। কিন্তু ভারতে এর বাজারমূল্য কত, তা সঠিক ভাবে জানা যায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, জুলাইয়ের শেষে ‘রেডমি কে-২০ প্রো’ ভারতে লঞ্চ হতে পারে।




ইতিমধ্যে টুইটারে ‘রেডমি কে-২০ প্রো’-এর এক ঝলক বাজারে হইহই ফেলে দিয়েছে।

এই ফোনের গুরুত্বপূর্ন ফিচার:
১. টাচ স্ক্রিন ফিচার যুক্ত ‘রেডমি কে-২০ প্রো’-এর এলসিডি ডিসপ্লে হবে ৬.৩৯ ইঞ্চি। স্ক্রিন রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল।

২. রেডমি কে-২০ প্রো-এ থাকবে উন্নত ধরনের কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৫৫ অক্টাকোর প্রসেসর ২.৮ গিগাহার্টজ।

৩. রেডমি কে-২০ প্রো এই প্রথম ট্রিপল ব্যাক ক্যামেরা (৪৮+৮+১৩মেগাপিক্সেল) এবং ফ্রন্ট ক্যামেরা (২০ মেগাপিক্সেল) নিয়ে এসেছে।

৪. এই ফোনে পাওয়া যাবে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)।

৫. র‍্যাম থাকবে ৬জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৬৪জিবি।

৬. রেডমি-এর আগের মডেলগুলোর ব্যাটারি ব্যাকআপ খুবই ভাল। কে-২০ প্রো-এর ব্যাটারির ক্যাপাসিটি ৪০০০ এমএএইচ। এক বার চার্জ দিলে এক দিন পুরো চলবে। তাড়াতাড়ি ব্যাটারি চার্জ দেওয়া যাবে।

৭. এ ছাড়াও এই ফোনে ওয়াই-ফাই, ব্লু-টুথ , ডুয়াল সিম (ন্যানো সিম), জিএসএম নেটওয়ার্ক, মোবাইল হটস্পট এই ফিচারগুলি পাওয়া যাবে।

নতুন স্মার্টফোন রেডমি কে-২০ প্রো কতটা বাজারে জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status