ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কেরিম কি আসলেই দোষী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:15 PM

কেরিম কি আসলেই দোষী?

কেরিম কি আসলেই দোষী?

সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইল্দির। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলেল কোমলতার ছোঁয়া।




সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবী মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ওর স্বান্তনা শুধু একটাই। ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে।

কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উম্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান। এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি!

এমনকি ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালিও তাকে ফিরিয়ে দেয়, পুড়িয়ে দেয় স্বপ্নীল সংসারের শেষ চিহ্নটুকু। গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হয় অসহায় মেয়েটি।

ইস্তাম্বুলে ভাড়া বাড়িতে উঠে ফাতমাগুল এবং কেরিমের পরিবার। মুকাদ্দেস প্রতিনিয়ত ফাতমাগুলকে তার কষ্টের কথা মনে করিয়ে দেয়। ফাতমাগুলের এ যন্ত্রণার অবসান কি কখনো হবে? প্রভাবশালী ইয়াশারান পরিবার যখন ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার প্রচেষ্টা চালাচ্ছে, তখন প্রতিশোধের নেশায় উন্মত্ত মুস্তফা ইস্তাম্বুলে চলে আসে!

এ বিশাল শহরে সে কি খুঁজে পাবে ফাতমাগুল আর কেরিমকে? এদিকে ম্যালতেম ফাতমাগুলের কাছে প্রকৃত সত্যটা জানতে আসে। ফাতমাগুল কি তাকে সব বলে দেবে? ফাতমাগুলের ঘৃণার সামনে সারাক্ষণ কুঁকড়ে থাকে কেরিম। সে কি পারবে এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে?

এদিকে বুরাল অ্যারদোয়ানকে জানায় কেরিম নির্দোষ, কিন্তু কেরিম কি তা কখনো জানতে পারবে? তা জানতে হলে দর্শকদের চোখ রাখতে হবে বেসরকারি টিভি চ্যানেল দ্বীপ্ত টিভির পর্দায়। এমনি গল্পে দ্বীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ফাতমাগুল। এটি প্রচারিত হচ্ছে শনিবার থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status