|
নিজের গোপন রহস্য ফাঁস করলেন কৃতি
নতুন সময় ডেস্ক
|
![]() নিজের গোপন রহস্য ফাঁস করলেন কৃতি তিনি জানান, কাজের ব্যস্ততার ফাঁকে ঠিকই শরীরচর্চার জন্য নিয়মিত সময় বের করেন তিনি। নিয়মিত ব্যায়াম করছেন। আর নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে আবার শেয়ার করলেন সেই ব্যায়ামের ভিডিওটি। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘লুকা ছুপি’ বক্স অফিসে প্রায় ১২৫ কোটি রুপির ব্যবসা করে। সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে সিনেমাটির। এরপর হাতে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’। যেখানে কৃতি ছাড়াও রয়েছে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। এ ছাড়া হাতে রয়েছে ‘হাউজফুল ফোর’-এর মতো সিনেমা। রয়েছে ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি সিনেমা, এতে দিলজিত দোসাঞ্জের বিপরীতে কাজ করবেন তিনি। এর আগে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন কৃতি। কয়েকদিন আগেই গরমের ছুটি কাটাতে বান্ধবীদের সঙ্গে সময় কাটাতে পাড়ি দিয়ে ছিলেন গোয়াতে। সেখানে গিয়েও ইনস্টাগ্রামে ভক্তদের জন্য প্রতি মুহূর্তের ছবি পোস্ট করেছেন কৃতি। হলুদ বিকিনিতে সুইমিংপুলের সবুজ পানিতে আনন্দ করার সেই ছবি ও ভিডিওগুলোও ভাইরাল হয় সেসময়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
