ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:06 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ আসর মানেই অঘটনের পসরা সাজিয়ে বসে। যে কোনো ঘটনাই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।

আজ সোমবার টন্টনে উইন্ডিজদের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি স্থানীয় সময় সকাল ১০.৩০ এবং বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।




শুরুতেই টস পর্ব। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী।

আজ দুই দলের সামনেই বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ না জিতলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে যে কোনো দলই। তবে উইন্ডিজদের বিপক্ষে শেষ নয় ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী।

গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ উইন্ডিজদের মুখোমুখি হয়েছে ১৯ বার! নয়টি ওয়ানডের ৩টি জিতে পারফরম্যান্সে পরিষ্কারভাবে বাংলাদেশ এগিয়ে। তাছাড়া বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচই।

যদিও উইন্ডিজ তাদের নিজেদের দিনে ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। তবে আজ ফেভারিট হিসেবেই ক্যারিবীয়দের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস/সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজের সম্ভাব্য একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status