ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মহাসচিব পদ ছাড়ার হুমকি মির্জা ফখরুলের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:25 PM

মহাসচিব পদ ছাড়ার হুমকি মির্জা ফখরুলের

মহাসচিব পদ ছাড়ার হুমকি মির্জা ফখরুলের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত এমপিদের শপথগ্রহণসহ সমসমায়কি বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান স্থায়ী কমিটির সদস্যদের না জানানোয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।   

এদিকে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে দলের মহাসচিব পদ ছাড়ার হুমকি দেন মির্জা ফখরুল। তখন অন্য সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। গত শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এমন পরিস্থিতি তৈরি হয়।





সূত্রে জানায়, বৈঠকের শুরুতে ব্যারিস্টার মওদুদ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত করেন। নির্বাচনের পর ফল প্রত্যাখ্যান করা হল; সংসদে যাব না বলে জাতিকে জানানো হল; আবার আলোচনা ছাড়াই কেন সংসদে যোগ দেয়া হল- এসব ব্যাপারে তিনি জানতে চান।

এ সময় দলের মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, কীভাবে এসব সিদ্ধান্ত হয়, যা স্থায়ী কমিটির কেউই জানেন না। মহাসচিবকে উদ্দেশ করে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনি বললেন শপথ নেয়া দলের সিদ্ধান্ত। কিন্তু নিজে শপথ নিলেন না। আবার বললেন, আগের নেয়া সিদ্ধান্ত ভুল ছিল। এসব বলে স্থায়ী কমিটিকে অপমান করা হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার মওদুদ মহাসচিবকে বলেন, আপনি কার ব্যাগ ক্যারি করছেন?

এ মন্তব্যের পর বিএনপি মহাসচিব ক্ষিপ্ত হয়ে ওঠেন। কেন এমন মন্তব্য করা হল তা তিনি জানতে চান।  তখন মির্জা ফখরুল বলেন, আপনি তো জাতীয় পার্টি করতেন। আপনি তো এরশাদের ব্যাগ ক্যারি করেছেন। জবাবে মওদুদ বলেন, আগে কী করেছি, সেটা মূল বিষয় নয়। এখন কী করছি, সেটা দেখার বিষয়।

সূত্র আরো জানায়, এ নিয়ে দুই নেতার মধ্যে তর্কবিতর্ক হয়। ওই সময় তারেক রহমান স্কাইপে সব শুনলেও কিছু বলেননি। স্থায়ী কমিটির অন্য সদস্যরা তেমন কথা বলেননি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এভাবে দায়িত্ব পালন সম্ভব নয়।

শনিবারের বৈঠকে এ দুজন ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status