|
পুলিশের কক্ষেই ঘুম ও নাস্তা ওসি মোয়াজ্জেমের!
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুলিশের কক্ষেই ঘুম ও নাস্তা ওসি মোয়াজ্জেমের! সোমবার এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার এক উপ-পরিদর্শক (এসআই)। নাম প্রকাশ না করার শর্তে ওই উপ-পরিদর্শক জানান, থানায় কয়েদিদের সঙ্গে যেমন আচরণ করা হয়, মোয়াজ্জেমের সঙ্গেও তেমন আচরণ করা হয়েছে। তবে তাকে হাজত খানায় অন্যান্য আসামির সঙ্গে না রেখে অফিসারের কক্ষেই ঘুমাতে দেওয়া হয়েছে। এমনকি সকালে তিনি নাস্তাও সেড়েছেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানের কক্ষে। নাম প্রকাশ না করার শর্তে একই থানার আরেক উপ-পরিদর্শক জানান, শাহবাগ থানায় ওসি মোয়াজ্জেম বেশ আরামে রাত্রিযাপন করেছেন। অন্য কয়েদিদের সঙ্গে রাত্রিযাপন করতে হয়নি তাকে। তাকে খাবারও পরিবেশন করা হয়েছে আলাদাভাবে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকালে অফিসে ছিলেন না বলে জানান। পরে বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন মাহবুব। ওসি আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা তাকে আদালতে পাঠিয়েছি। বিষয়টি এখন আর আমাদের কাছে নেই। ’ মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ফেনী পুলিশ ও শাহবাগ থানা পুলিশ কঠোর নিরাপত্তায় তাকে শাহবাগ থানা থেকে ঢাকার সিএমএম আদালতের সাইবার ট্রাইব্যুনালে নিয়ে যায়। এরপর ওসি মোয়াজ্জেমকে সিএমএম আদালতে হাজির করা হলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
