ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 4:49 PM

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

টন্টনের মাঠে তুলনামূলক বেশ ছোট। টস জিতে আগে ফিল্ডিং? তাও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে! অনেকেরই সিদ্ধান্তটি মানতে কষ্ট হয়েছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এখনো ভোলা যায়নি। কিন্তু টন্টনের আকাশে জমাট মেঘ আর আর্দ্র উইকেট দেখে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি মোহাম্মদ সাইফউদ্দিন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই ক্রিস গেইলকে (০) উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন এ পেসার। ১৩ বল খেলে কোনো রান না করা গেইলের এ ইনিংসটি দেখলে বোঝা যায় শুরুতে বাংলাদেশের পেসাররা কত ভালো বল করেছেন!




মেহেদী হাসান মিরাজকে ১০ম ওভারে আক্রমণে এনেছেন মাশরাফি। তার আগে নয় ওভার করেছেন তিন পেসার মিলে—মাশরাফি নিজে, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। নবম ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ তাদের ইনিংসের শুরু থেকেই চেপে ধরেছিলেন দুই পেসার মাশরাফি ও সাইফউদ্দিন। মেডেন নিয়ে বোলিং শুরু করেন মাশরাফি। অন্য প্রান্ত থেকে চাপটা ধরে রাখেন সাইফউদ্দিন। ষষ্ঠ ওভার শেষে নিজের প্রথম স্পেল শেষ করা এ পেসারের বোলিং বিশ্লেষণ ৩-১-১২-১। মাশরাফি অন্য প্রান্তে আরও নিখুঁত। ৭ ওভার শেষে মাত্র ২৪ রান দিয়েছেন এ পেসার।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকেই পেসাররা বেশ ভালো মুভমেন্ট ও সুইং পাচ্ছেন। মিরাজও স্পিনে বেশ নিয়ন্ত্রিত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে উইন্ডিজ। এ রিপোর্ট লেখা অবধি, ক্যারিবীয়ানরা ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৭২ রান। উইকেটে আছেন ওপেনার এভিন লুইস (৩৮) এবং শাই হোপ (২৬)।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status