ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ডাইনি অপবাদে মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 6:00 PM

ডাইনি অপবাদে মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

ডাইনি অপবাদে মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

ছেলে ও ছেলের বউয়ের সংসারে ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা। সে কারণে ডাইনি অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে দুই ছেলে ও তাদের বউয়ের বিরুদ্ধে

বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও বৃদ্ধার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।




ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরের ৬৮ বছর বয়সী মালতী মাঝির স্বামী নরেন্দ্রনাথ মাঝি কয়েক বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই ছেলের সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা।

বছর দু’য়েক আগে ধুমধাম করে বড়ছেলে মিন্টুর বিয়ে দেন তিনি। দুই ছেলে আর তাদের বউদের নিয়ে সুখেই দিন কাটছিল মালতীদেবীর। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে। আচমকাই বদলাতে শুরু করে সন্তানদের আচরণ। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন বৃদ্ধা। অভিযোগ উঠেছে, খেতেও দেওয়া হত না তাকে।

পেটের টানে অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করেন মালতী দেবী। সেখান থেকে যা পেতেন তাতেই তার দু’বেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হতো। দিনের শেষে ফিরতেন বাড়িতে। কিন্তু সেখানেও সমস্যা।

কারণ, বেশ কিছুদিন আগেই সমস্ত সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছেন। ফলে বৃ্দ্ধাকে বাড়িতে রাখতেও অস্বীকার করেন দুই ছেলে। শুরু হয় শারীরিক অত্যাচার। এরপর ‘ডাইনি’ অপবাদে বৃদ্ধাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয় ছেলে ও বউয়েরা।

বাড়ি ছেড়ে রাস্তায় জায়গা হয় মালতীদেবীর। স্থানীয়দের নজরে পড়তে তারা বৃদ্ধাকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিশ গ্রামে গেলে বৃদ্ধা তাদের জানান, শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় বড় ছেলে মিন্টু আর বউমা টুম্পা মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছে মিন্টু ও তার স্ত্রী টুম্পা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status