|
যোগ্যতা আছে সানাই কে নিয়ে কাজ করার?
নতুন সময় ডেস্ক
|
![]() যোগ্যতা আছে সানাই কে নিয়ে কাজ করার? এবার ফেসবুকে প্রযোজক ও নির্মাতার বিরুদ্ধে ওপের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সানাই। পাঠকদের জন্য সানাইয়ের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো- কিছু কিছু (সবাই না) প্রডিউসার আর ডিরেক্টর আমার নামে বলে বেড়াচ্ছে আমাকে নিয়ে কাজ করা যায় না, আমি নাকি সময় মতো সেটে আসিনা, আমার আচরণ প্রফেশনাল না, যারা এগুলা বলে বেড়াচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমাকে নিয়ে কাজ করার যোগ্য? যোগ্যতা আছে সানাই কে নিয়ে কাজ করার??? আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যে আমি প্রোফেশনাল না??? থাকবে না কারণ এগুলো মিথ্যা কথা, প্রমাণ আমার কাছে আছে, আপনারা কি কি বলেছেন আমাকে আর এখন যখন দেখলেন আমি রাজি হচ্ছিনা তখন সুর পাল্টালেন?? আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি এগুলা বলতে চাই না, পরিবেশ ভারী করতে চাই না! আর বাজেট। আপনারা মিউজিক ভিডিও করবেন লো বাজেটের! লো বাজেটের কাজ তো আমি করব না! আমাকে Pay করার মতো বাজেটিই তো নাই আপনাদের কাছে!! আবার কাজ করবেন কিভাবে আমাকে নিয়ে!! শুটিংয়ে একটা দ্রোণ ক্যামেরা ভাড়া নেওয়ার মতো বাজেট থাকে না আসছে সানাই এর সাথে কথা বলতে!! আমার সাথে কথা বলতে আসে এরা, হিউজ বাজেট নাকি আর যেই বাজেট নিয়ে কথা বলবো আমি সবার মুখে কচুর মতো কালো হয়ে যায়! ইশশ এতো শখ আমাকে নিয়ে কাজ করার ভাই বাজেট টা একটু বাড়ান আর কথার সাথে মিল রাখেন কথা, হ্যা হতেই পারে আপনার বাজেট কম, এটা কোনো ব্যাপার না কিন্ত আপনাদের কথায় মিল থাকবে না কেনো? শুরুতে একটা কথা আর পরে আর একটা কথা, এগুলা বন্ধ করেন আর নিজেরা আমার সাথে কাজ করতে না পেরে আমার নামে উল্টা পাল্টা কথা বলা বন্ধ করেন না হলে আমাকে প্রমাণ মানুষের সামনে নিয়ে আসতে হবে, যেটা আমি চাই না, আমি পরিবেশ ঘোলা করতে চাই না, আপনারা মানুষ হন, নিজেরা ভালো থাকেন, আমাকে আমার মতো ভালো থাকতে দেন! বিদ্রঃ লো বাজেট হতেই পারে, আমি সম্মান জানাই সব বাজেট কেই, কিন্তু মিথ্যা কে না, শুরুতে বলবেন লা মেরিডিয়ানের সুইমিং পুলে শুটিং পরে যেয়ে দেখবো পুকুরে শুটিং তা হবে না, যা বলবেন এক কথায়, একটা কথা, দুইটা না! আর কুপ্রস্তাব দেওয়ার আগে ১০০০ বার চিন্তা করবেন, কয় বার? ১০০০ বার! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
