|
বিশ্বমঞ্চে সাকিবের ২৮
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিশ্বমঞ্চে সাকিবের ২৮ বিশ্বসেরা এই অলরাউন্ডার তিন ম্যাচে ৭৫, ৬৪ ও ১২১ রানের ইনিংস খেলেছেন। চলতি বিশ্বকাপে সাকিব বাংলাদেশের প্রথম তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। তিন ম্যাচে ৮৬ দশমিক ৬৬ গড়ে ২৬০ রান বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানও তার দখলে। বিশ্বকাপে ২৪ ম্যাচে তার সংগ্রহ ৮০০ রান। শুধু রান করাই নয়, উইকেট শিকারেও শীর্ষে সাকিব। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। উইকেট শিকারে তার ঠিক পড়ে আছেন আব্দুর রাজ্জাক, তার শিকার ১৫ ম্যাচে ২০ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে ৭১ উইকেট শিকার করে সবার ওপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
