ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দেখিয়ে দিল আফ্রিকার বিপক্ষে তাদের জয় অঘটন নয়: মরকেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 10:13 AM

বাংলাদেশ দেখিয়ে দিল আফ্রিকার বিপক্ষে তাদের জয় অঘটন নয়: মরকেল

বাংলাদেশ দেখিয়ে দিল আফ্রিকার বিপক্ষে তাদের জয় অঘটন নয়: মরকেল

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানের টার্গেট টপকালো সাকিব-মুশফিক বাহিনী। টনটনে ক্যারবীয়দের ছুড়ে দেওয়া ৩২২ রানের টার্গেট ৪২ ওভারেই টপকে যায় তারা।

লিটন দাসের ৬৯ বলে ৯৪ ও সাকিব আল হাসানের ৯৯ বলে ১২৪ রানে ভর করে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ।




টাইগারদের দূর্দান্ত এই জয়ে পর প্রশংসায় ভাসাচ্ছে ক্রিকেট বিশ্ব। সেই তালিকা থেকে বাদ যাননি সাবেক প্রোটিয়া তারকা এলবি মরকেল, ইরফান পাঠান, হার্শেল গিবসের মতো তারকারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের পর এক টুইট বার্তায় সাবেক দক্ষিন আফ্রিকান অলরাউন্ডার এলবি মরকেল বলেন, অসাধারণ এক টার্গেট টপকালো বাংলাদেশ। এরই সঙ্গে বিশ্বকে তারা দেখিয়ে দিল দক্ষিন আফ্রিকার বিপক্ষেও বিশ্বকাপে তাদের জয় অঘটন নয়।

বাংলাদেশের জয়ে অভিনন্দ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও। এক টুইট বার্তায় এই ক্রিকেটার বলেন, প্রথমে দক্ষিন আফ্রিকা এরপর ওয়েষ্ট ইন্ডিজ। সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে সঠিক পথেই এগোচ্ছে তারা।

আরেক প্রোটিয়া তারকা হার্শেল গিবস নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status