|
ফেসবুক প্রেমের টানে ঝিনাইদহ থেকে টাঙ্গাইলে তরুণী, অতঃপর…
নতুন সময় প্রতিনিধি
|
|
ফেসবুক প্রেমের টানে ঝিনাইদহ থেকে টাঙ্গাইলে তরুণী, অতঃপর… অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানায় গিয়ে প্রেমিকের সন্ধান চাইলেন, অন্যথায় আত্মহত্যার হুমকি দিলেন ওই নারী। পরে তাকে থানায় রেখে তার বাড়িতে খবর পাঠানো হয়। কিন্তু ওই তরুণী (২১) পরিবারের কাছে না যাওয়ায় পরে রোববার থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ওই তরুণীর বাড়ি ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার কাজীর বেড় গ্রামে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের কোনো এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় সূত্রে তার প্রেমের সম্পর্ক হয়। গত ১৩ জুন ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে মধুপুরের নির্ধারিত ঠিকানায় গিয়ে প্রেমিকের দেখা পাননি। অনেক খোঁজাখুঁজির পর প্রেমিককে না পেয়ে ১৪ জুন মধুপুর থানায় গিয়ে প্রেমিকের সন্ধান চান, অন্যথায় আত্মহত্যার হুমকি দেন। পরে তাকে থানায় রেখে বাড়িতে খবর পাঠানো হয়। সোমবার বিকেলে এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, ১৫ জুন শনিবার রাতে বাবা-মা এসেও মেয়েকে বাড়ি ফেরাতে পারেননি। এমন আচরণে নিরূপায় হয়ে পরদিন রোববার তাকে আদালতে পাঠানো হয়। এ অবস্থায় আদালত তাকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
