|
যশোর আনসার ব্যাটালিয়নের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোর আনসার ব্যাটালিয়নের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হবে অপরাধমুক্ত স্বপ্নের একটি উন্নত বাংলাদেশ গড়া। তিনি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং ৩৮ বছরের নিষ্ঠা, শৃঙ্খলা, ত্যাগ, পেশাদারিত্ব ও সফলতার গৌরবোজ্জ্বল মাইলফলক। যশোর আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জাতীয় নির্বাচন, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মহাপরিচালক সদস্যদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ একজন আনসার সদস্যের প্রকৃত পরিচয়। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বাহিনীর মর্যাদা আরও বৃদ্ধি করতে হবে। দেশের নিরাপত্তা ও উন্নয়নে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. তরফদার আলমগীর হোসেনসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। পরে রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত, শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
