ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিখোঁজ হওয়া যমজ তিন বোনের একজন উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 11:51 AM

নিখোঁজ হওয়া যমজ তিন বোনের একজন উদ্ধার

নিখোঁজ হওয়া যমজ তিন বোনের একজন উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নিখোঁজ যমজ তিন বোনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে জামালপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার নাম চম্পা। সে বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রয়েছে।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ইমারত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা, রাজিয়া ও সুলতানা নামে ১৫ বছর বয়সী যমজ তিন বোন গত ১৪ জুন (শুক্রবার) রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি টের পান। নিখোঁজ তিন বোন ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের বাবা ধান ব্যবসায়ী আব্দুর রহমান। গত শনিবার রাতে এ ঘটনায় নিখোঁজ তিন বোনের চাচা আব্দুস সালাম ফুলপুর থানায় জিডি করেন।

চাচা আব্দুছ সালাম বলেন, গত শুক্রবার রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দি গ্রামের নিজ বাসা থেকে হঠাৎ রহস্যজনকভাবে তিন বোন নিখোঁজ হয়। তাদের কোনো সন্ধান না পেয়ে ফুলপুর থানায় জিডি করি।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ইমারত হোসেন জানান, উদ্ধার হওয়া কিশোরী ও এক অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status