|
পরীর জন্য তামিমের শুভকামনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() পরীর জন্য তামিমের শুভকামনা কিন্তু কথায় আছে, কপালের লিখন যায় না খন্ডন। সম্পর্কে বেজে ওঠে ভাঙনের সুর। এরপর থেকেই নানাজন নানা কথা বলছেন। কেউ অভিযোগের আঙ্গুল তুলছেন পরীর দিকে, কেউবা আবার দুষছেন তামিমকে। এ বিষয়ে তামিম গণমাধ্যমকে বলেন, ‘হয়তো আমার এক্স-দের নিয়ে কথা আসছে। তাহলে শুনুন, প্রেম বিষয়টা সত্যিই অন্যরকম। প্রথম প্রেমে সফলতা নাও আসতে পারে। তাই বলে দ্বিতীয় বা তৃতীয় প্রেম করা যাবে না, তা ঠিক নয়। প্রথম সম্পর্ক কোনো কারণে ভেঙে গেলে সেটা হয়তো পরবর্তী কোনো সম্পর্কে ভালো দিকে গড়াতেও পারে। তার মানে এটাও নয় যে, একসঙ্গে একাধিক প্রেম বা সম্পর্কে জড়াতে হবে। আমি আবারও বলছি, আমার ক্ষেত্রেও সেই সম্পর্কগুলো একসঙ্গে হয়নি। কখনো একসঙ্গে একাধিক প্রেমে জড়াইনি। যখন যে সম্পর্ক গড়িয়েছে, ধরে রাখার চেষ্টা করেছি।’ তামিম আরও বলেন, অনেকেই আছেন, ‘যারা ৬-৭ বছর চুটিয়ে প্রেম করছেন। তারা কিন্তু বিষয়গুলো শেয়ারও করছেন না, গোপনেই রাখছেন। অথচ আমি যখনই প্রেমে জড়িয়েছি তা লুকিয়ে রাখিনি। এই রকম একটা বিষয়কে লুকিয়ে না রেখে, বরং জানান দেওয়াই প্রেমের সার্থকতা। প্রেমের মতো পবিত্র জিনিসকে লুকিয়ে রাখা ঠিক নয়। পরীর জন্য শুভকামনা। ‘স্টে ব্লেসড, স্টে হ্যাপি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
