ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মসজিদের মোয়াজ্জিনকে পুরুষাঙ্গ ও গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 1:23 PM

মসজিদের মোয়াজ্জিনকে পুরুষাঙ্গ ও গলা কেটে হত্যা

মসজিদের মোয়াজ্জিনকে পুরুষাঙ্গ ও গলা কেটে হত্যা

ঝিনাইদহে সোহেল রানা (২৫) নামের এক মসজিদের মোয়াজ্জিনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে।




সোহেল রানা কালীগঞ্জ পৌরসভার চাপালী জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন এবং কোটচাদপুর উপজেলার লক্ষিকুণ্ডু গ্রামের বখতিয়ার রহমানের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠে একটি পাট খেতে এক ব্যক্তির জবাই করা দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশটি চাপালী গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম সোহেল রানার বলে তার পরিবারের পক্ষ থেকে সনাক্ত করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের গলা থেকে মাথা আলাদা এবং কর্তন করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় এখনো মালা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status