ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সাকিবের ভয়ে আগারকে ডাকলো অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 11:27 AM

সাকিবের ভয়ে আগারকে ডাকলো অস্ট্রেলিয়া

সাকিবের ভয়ে আগারকে ডাকলো অস্ট্রেলিয়া

চলছে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিটি দল লড়ছে একে অপরের বিপক্ষে। জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে উত্থান পতন হচ্ছে প্রতিনিয়ত।  প্রতিটি ম্যাচই এলহানে গুরুত্বপূর্ণ।  এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া।  এ ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে অ্যাস্টন আগারকে।




অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে নেই আগার। তবুও কেন বাংলাদেশের বিপক্ষে খেলার আগে তড়িঘড়ি করে তাকে ডেকে আনা?

কারণটা সাকিব আল হাসান! এই বাহাতি স্পিনারের চিন্তাতেই অস্ট্রেলিয়া দলে হঠাৎ ডাক আগারের। কারণ তিনিও বাহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার স্কোয়াডে বাহাতি স্পিনার না থাকায় মূলত তাকে নিয়ে আসা। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কতো চিন্তিত তারা।

সাকিবকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বসেরা এ স্পিনার এর আগে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। এবারের বিশ্বকাপে যেনো আবির্ভূত হয়েছেন নতুন রূপে। ৪ ম্যাচের দুটোতেই সেঞ্চুরি করে এখনো পর্যন্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় সর্বোচ্চ স্থানে। বোলিং দিয়েও একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। তাকে নিয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, 'বর্তমানে সেরা বা হাতি অফ স্পিনার সাকিব'।  

দলীয়ভাবেও বাংলাদেশ করে যাচ্ছে চমৎকার পারফরম্যান্স।  তাই বাংলাদেশ দলের কথা মাথায় রেখে বিশেষভাবে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। সাকিবের চিন্তায় আগারকে উড়িয়ে আনা তারই প্রমাণ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status